Saiful Islam Tuhin
BIO data,দলিল তৈরি, CV create, MS WORD,MS EXCEL, POWER POINT. MS EXCESS, Review, ALL PDF format, Bijoy Bangla front Help, Avro Front Help,Online Legal Earnings.Help, Real Love story. Best friendship story.
Monday, September 27, 2021
Thursday, August 19, 2021
Sunday, July 11, 2021
বায়না দলিল বাতিল করার নিয়মাবলি
বায়না দলিল বাতিল করবেন যেভাবে: যদি না জানা না থাকে তাহলে জেনে নিন এখন থেকে।
সম্পত্তি হস্থান্তর আইন অনুযায়ী বায়নার মেয়াদ থাকাবস্থায় বায়নাকৃত সম্পত্তিকে
বায়না গ্রহীতা ব্যতীত অন্য কাহারো নিকট বিক্রয় করা যায়না ।
যতক্ষণ না বায়না দলিলটি আইনহগত ভাবে
বাতিল করা না হয়। অনেক সময় জমি বা ফ্ল্যাট এর ক্রেতা সময় মতো টাকা না পারলে এই
ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বায়না করার পর তা যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন
করে নেয়াটা ক্রেতার জন্য ভবিষ্যত কোন সমস্যা না হওয়াতে সাহায্য করে।
তাই হাতে জমি বা ফ্লাট ক্রয়ের পুরো
টাকার জোগাড় করেই বায়না করা উচিত। অনেক সময়ই আমরা অতিরিক্ত উৎসাহী হয়েই আসল
টাকা যোগাড় না করেই অল্প টাকাতে বায়না করে ফেলি যা মোটেও ভালো দিক নয়।
দুইপক্ষ রাজী থাকলে
ক্রেতা বিক্রেতা উভয়েই বায়না চুক্তি
বাতিলের ক্ষেত্রে রাজী থাকলে এই কাজটা অনেকটাই সহজ হয়। কিন্তু উভয়পক্ষ যদি
বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি না থাকে তাহলে কাজটি অনেক কঠিন হয়ে যায়।
যদি জমির ক্রেতা ও বিক্রেতা বায়না
চুক্তিটি বাতিলের জন্য রাজি হয়, এক্ষেত্রে দুই পক্ষকে একত্রে সংশ্লিষ্ট
সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে পূর্বের বায়না দলিলটি বাতিলের জন্য নতুন করে একটি
দলিল করতে হবে।
উক্ত দলিলে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে
স্বাক্ষর দিয়ে দলিলটি রেজিস্ট্রি করিতে হবে। তখনই উক্ত বায়না চুক্তিটি বাতিল হবে।
যদি দুইপক্ষ রাজী না থাকে
জমির ক্রেতা চুক্তিটি বাতিলের জন্য রাজী
না থাকে। এক্ষেত্রে জমির বিক্রেতা প্রথমে আইনজীবীর কাছে গিয়ে উক্ত বায়না দলিলের
ক্রেতা বরাবর একটি উকিল নোটিশ দিবেন।ঐই নোটিশে ক্রেতাকে বায়না দলিলের অবশিষ্ট
টাকা পরিশোধের জন্য কয়েকদিন সময় দিতে পারেন এবং আরো উল্লেখ করতে হবে যে
নির্ধারিত সময়ের মধ্যে যদি বকেয়া টাকা পরিশোধ না করে তাহলে তার বিরুদ্ধে আইনি
পদক্ষেপ গ্রহণ করা হবে।
যদি উকিল নোটিশ পাওয়ার পর ক্রেতা সময়
মতো টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে নেয় তাহলে ঠিক আছে। অন্যথায় বিক্রেতা
আদালতে গিয়ে যথাযথ কারণ দেখিয়ে বায়না চুক্তি বাতিলের মামলা করতে পারে।
আদালত সবকিছু দেখে সন্তুষ্ট হলে উক্ত
বায়না চুক্তিটি বাতিল করে দিবে আবার এক সঙ্গে আদালতে জমির বিক্রেতার ক্ষতিপূরণ
হিসাবে বায়না চুক্তির টাকা বিক্রেতার কাছে রেখে দেওয়ার আদেশ দিতে পারবে।
আদালত থেকে বায়না চুক্তিটি বাতিলের রায়
পাওয়ার পর জমির মালিক পুনরায় জমিটি অন্য মানুষের কাছে বিক্রি করতে পারবেন।
Labels: Article Featured, Bangla
Tuesday, August 27, 2019
LEARN MS Office Program 2016 Without Money
Hello Friends.
I'm Here to let u know that.i'm going to start MS office program 2016.
i realize that every needs to learn it for doing officials work.that's why i decide that i need to learning them without money and totally free.that's why i'm going to start my Online Training Program.very soon keep affiliate to my this blog site. my training will be totally different from others,and specific,knowledge based,with accuracy and how easy u can understand.
Easy to Understand
My program will be easy to understand,that's why i'going to make my training program step by step.and i will try to share my 7 years accuracy with yours. keep watching my training videos.and think it will be helpful for yourself.
.........................Thanks and wait for my Coming soon Program
Labels: article, Bangla, Bangla inspiration Quote, Featured, News, slider


